বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

আজ বায়ুদূষণে ১০০ শহরের মধ্যে ১২তম ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বায়ুদূষণে আজ বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১২তম। সোমবার সকাল ১০টার দিকে আইকিউএয়ারের লাইভ সম্প্রচার সূচক থেকে এ তথ্য জানা গেছে। এ সময় বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৪১, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

সোবার সকাল ১০টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের নয়াদিল্লি। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৮০।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে থাইল্যান্ডের চিয়াংমাই ও ভিয়েতনামের হ্যানয়। চিয়াংমাইয়ের স্কোর ছিল ১৭৩, হ্যানয়ের ১৬৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়।

৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit