মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

যে কারণে নিপুণের বিপরীতে লড়তে চান সেই শ্রাবণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল চিত্রনায়ক শ্রাবণ শাহকে। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি, তবু তালিকায় আমার নাম না দেখে হতাশ হই। এর পর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ।

নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। রোববার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণ শাহ বলেন, ‘আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে যখন নোংরামি হয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার। লড়ার মতো লড়তে চাই৷ সবাই পাশে থাকবেন।’

এর আগে শ্রাবণ শাহ বলেছিলেন, ‘আমি নিপুণ আপুকে জিজ্ঞেস করলাম আমার সদস্যপদ কেন বাতিল করা হলো। উনি তখন একটা স্ট্যাটাসের স্ক্রিনশট দেখান। এই স্ক্রিনশট ছিল, আমার ফেসবুকের একটি স্ট্যাটাস।’

ফেসবুকে কী লেখেছিলেন শ্রাবণ? তা জানিয়ে তিনি বলেছিলেন, ‘‘মূলত রত্না আপা (চিত্রনায়িকা রত্না) আর আমি মিলে মজা করে আলাপ করছিলাম। রত্না আপা ফেসবুকে লেখেন, ‘দুইজন এত ঝামেলায় না জড়িয়ে, একজন সভাপতি আরেকজন সাধারণ সম্পাদক হয়ে যাক। দ্বন্দ্বের অবসান হোক।’ 

আমি রত্না আপার কথার সূত্রেই লিখেছিলাম, ‘সভাপতি পদে কাউকে না পাওয়া গেলে শেষে জায়েদ খানকে সভাপতি করে প্যানেল ঘোষণা দিয়ে আমাদের সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি চলছে না তো?’ এটাই আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম। নিপুণ আপু এটা দেখিয়ে আমাকে বললেন, ‘এই স্ট্যাটাসের কারণে তোমার সদস্যপদ বাতিল করা হয়েছে।’’

শ্রাবণ পরীমনির সঙ্গে ‘আপন মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেন।

 

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit