বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

ঈদ উপলক্ষে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসকল অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন।

বিমান যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি  থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড ইএউঊঅখ২৪ ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.biman-airlines.com।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit