বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

স্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা জল্লাদ শাহজাহানের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ও শাশুড়ি শাহিনূর বেগমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। 

মামলায় অপর আসামিরা হলেন শাহজাহানের শ্বশুরবাড়ির আত্মীয় দ্বীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

জল্লাদ শাহজাহানের আইনজীবী মো. ওসমান গনি বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। আদালত জবানবন্দি রেকর্ড শেষে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জুন তারিখ ধার্য করেছেন। 

মামলা দায়ের শেষে আদালত থেকে বেরিয়ে জল্লাদ শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা মিলে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে আমার স্ত্রী সাথী উল্টো আমার নামে যৌতুকের অভিযোগে মিথ্যা মামলা করে।

আরও পড়ুন: ফাঁসির মঞ্চে শেষ যে কথা বলেছিলেন বাংলাভাই, জানালেন সেই জল্লাদ

উল্লেখ্য, ৩৬ মামলায় ১৪৩ বছরের জেল হয় আলোচিত জল্লাদ শাহজাহানের। ৩২ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন মুক্তি পান তিনি। ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা।

কারা সূত্রে জানা যায়, সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ হন শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পেতে।
 

 

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit