বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার মানাবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আলেপ্পো প্রদেশের আজাজ শহরের একটি জনপ্রিয় বাজারে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এসময় বাজারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেনাকাটা করছিলেন ক্রেতারা। বাজারে মানুষের ভিড় লক্ষ্য করে বোমাটি বিস্ফোরণ করা হয় বলেও জানায় সংগঠনটি। 

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে হামলার ঘটনায় মাটিতে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও আশপাশের ক্ষতিগ্রস্ত ভবন এবং আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির অবশিষ্টাংশ দেখা গেছে। এ ঘটনায়  নিহততের সংখ্যা আরও বাড়তে পারে। তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীদের দ্বারা পরিচালিত এই শহরে কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে আজাজ শহর।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit