শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

গাজার ৯ হাজার রোগীর জরুরি স্থানান্তর প্রয়োজন: ডব্লিওএইচও

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রায় নয় হাজার রোগীর জরুরি চিকিৎসার জন্যে স্থানান্তর প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনী অঞ্চলে ৩৬টি হাসপাতালের মধ্যে এখন  মাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।

শনিবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন। এক্সে তিনি বলেছেন, পুরো গাজায় মাত্র ১০টি হাসপাতাল কার্যকর রয়েছে। হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ক্যান্সার, বোমায় আহত, কিডনি ডায়ালেসিস ও অন্যান্য জটিল রোগসহ  জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য গাজার প্রায় নয় হাজার লোকের জরুরি ভিত্তিতে বিদেশে স্থানান্তর জরুরি।

টেডরস আরও বলেছেন, এ পর্যন্ত ৩ হাজার ৪০০ রোগীকে রাফার মধ্য দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ হাজার ১৯৮ জন আহত এবং ১ হাজার ২১৫ জন অসুস্থ। কিন্তু আরো অনেককে গাজা থেকে সরিয়ে নেয়া জরুরি।
তিনি আরো বলেছেন, আমরা  ইসরাইলের প্রতি জরুরি স্থানান্তরের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি যাতে জরুরি রোগীরা দ্রুত চিকিৎসা পায়। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যুদ্ধের আগে গাজায় ৩৬টি হাসপাতাল চালু ছিল। গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার বৃহত্তম আল শিফাসহ আরো কয়েকটি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়ে আসছে। তাই দিনি এমন জরুরি রোগীর সংখ্যা বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit