রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টাইম অ্যান্ড ডেটের খবর অনুযায়ী, অফিসসহ অন্যান্য জায়গায় দিনের আলোর আরও ব্যবহারের জন্য এমনটি করা হয়। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউরোপজুড়ে দিনের আলো সংরক্ষণ ও কাজে লাগানোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়। ইউরোপে ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত দুইবার হয়। ২৭ অক্টোবর তা আবার এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে।

যুক্তরাজ্যে ৩১ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময় শুরু হয়েছে। এ সময় ব্রিটিশ সামার টাইম বা বিএসটি নামে পরিচিত। ১৯১৬ সালে গৃহীত সামার টাইম অ্যাক্ট অনুসারে ১০০ বছরের বেশি সময় ধরে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয় যুক্তরাজ্যে।

২০০১ সাল থেকেই ইইউভুক্ত দেশগুলোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে আনা বাধ্যতামূলক। এ উদ্যোগ দিনের আলো সংরক্ষণ সময় বা ডিএসটি পরিকল্পনা নামে পরিচিত। ব্রেক্সিটের কারণে ভবিষ্যতে যুক্তরাজ্যের ঘড়ির কাঁটায় পরিবর্তন আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে ইউরোপের দেশ রাশিয়া, আইসল্যান্ড ও বেলারুশ ডিএসটি পদ্ধতি ব্যবহার করে না।
 
উল্লেখ্য, প্রতি বছর যে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়, তা বাতিল করে দিতে ২০১৯ সালে উদ্যোগ নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তবে পাঁচ বছর পার হলেও এখন পর্যন্ত এটি নিয়ে কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনাও শুরু করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।
 

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit