রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল নাসেরের দাপুটে জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবার। হ্যাটট্রিক উপহার দিলেন এই পর্তুগিজ তারকা। বড় জয় পেল তার দল আল নাসের। সৌদি প্রো লিগে শনিবার (৩০ মার্চ) রাতে ঘরের মাঠে আল তাইয়ের বিপক্ষে আল নাসেরের জয় ৫-১ গোলে। ২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসের। দুই মিনিট পর সমতা টানেন আল তাইয়ের ভার্জিল। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রাহমানের গোলে আবার এগিয়ে যায় আল নাসের।

৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর কাছ থেকে শটে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর ৮৭তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

রোনালদোর ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক এটি। এর চারটি আল নাসেরের হয়ে, ৫৮ ম্যাচে। ৩০টি হ্যাটট্রিক করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর বয়স ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক হলো ৩৪টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে রোনালদোর গোল এখন ৩৩টি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে আল নাসের। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit