সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ঢাবিতে কুমিল্লার লোহিতগিরি পরিবারের নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২২৭ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও লালমাই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লোহিতগিরি পরিবার’ এর উদ্যোগে এ বছরের নবীনবরণ ও ইফতার মাহফিল  গত ২৭ মার্চ বুধবার ঢাবির ফার্মেসি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি আলী নেওয়াজ তুষার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফিসা কামাল(চেয়ারম্যান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স),এম. শাহাদাৎ হোসাইন তসলিম(চেয়ারম্যান, হাব), মাজহারুল কবির শয়ন(সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ),মোস্তাক আহমেদ মানিক(আ্যাডিশনাল ডিআইজিডি,বাংলাদেশ পুলিশ), ডা: মোতাহার হোসেন জুয়েল(ভাইস প্রিন্সিপাল, এনাম মেডিকেল কলেজ ও হসপিটাল),কে. এম সিনহা রতন(সাবেক সহকারী একান্ত সচিব,অর্থ মন্ত্রণালয়),হারুন অর রশীদ মজুমদার(সাবেক বিভাগীয় বন কর্মকর্তা), কামরুল হাসান রাফি(সাবেক  সভাপতি,লোহিতগিরি)প্রমুখ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার অন্যান্য উপজেলার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন  সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ হোসাইন। সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপির এর কন্যা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, “আমি এমাইটি গ্র‍্যাজুয়েট হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বহু পুরোনো। এখানকার টিএসসি, স্ট্রিট ফুড, হলের নুডুলসের কথা বহুবার শুনেছি। আমি এসব ট্রাই করতে চাই”।  তিনি শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেছেন,” এটি সংগঠনের ইতিহাসে সবচেয়ে চমৎকার ও সফল আয়োজন”। সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রসংশা করে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ তুষার সংগঠনের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তহবিল গঠন’ করে বৃত্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। অনুষ্ঠান শেষে অতিথিদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আতিথিয়েতার ব্যবস্থা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা , বর্তমান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit