সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

আওয়ামী লীগ বিরোধিতার নামে জনগণের স্বার্থের বিরোধিতায় বিএনপি-জামায়াত : নাছিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত নামক দেশবিরোধী অপশক্তি এখনো বাংলাদেশ বিরোধী অপকর্মের সাথে লিপ্ত। এরা সামরিক শাসকদের উচ্ছিষ্ট খেয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগের বিরোধীতার নামে, দেশরত্ন শেখ হাসিনার বিরোধিতার নামে প্রকারান্তরে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। এ গোষ্ঠী দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। 

আজ শনিবার দুপুরে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব হল যাদের প্রয়োজন, যারা অভাবি তাদের সহযোগিতা করা। আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি। ইফতার মাহফিলের নামে পাঁচ তারকা মানের হোটেলে ব্যয়বহুল খাদ্য সামগ্রী গ্রহণ না করে আমরা মানুষের জন্য মানবিক কার্যক্রম করছি। 

তিনি আরও বলেন, করোনার সময় বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। করোনায় মানুষ যখন মারা গেছে আমরা তাদের সৎকার, দাফনসহ শেষকার্য করেছি। আমরা কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছিয়ে দিয়েছি। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব। অন্যদিকে বিএনপি-জামায়াত নামক তথাকথিত রাজনৈতিক দল করোনার সময় বলে বেরিয়েছে যে লাখ লাখ মানুষ মারা যাবে। লাশ রাস্তায় পড়ে থাকবে। দাফন করার লোক পাওয়া যাবে না। সেই সময় তারা মানুষের পাশে না দাঁড়িয়ে, সেবা না দিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করেছে। 

নাছিম বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভাগ্যের পরিবর্তনের জন্য জাতির পিতা তার সারাটা জীবন লড়াই সংগ্রাম করেছেন। জাতির পিতার আদর্শই হলো দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা। তার কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তাদের সাথে নিয়ে আমরা দেশবিরোধী সকল অপশক্তিকে মোকাবেলা করবো। এই দেশবিরোধী অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে দেশের মানুষের কোন ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এদের সকল অপকর্মকে আমরা প্রতিহত করে দেশকে আরও উন্নয়ন ও সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি ডাক্তার দিলীপ রায়, শহীদ সেরেনিয়াবাদ, উপদেষ্টা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন হেলাল, শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটুসহ স্থানীয় কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit