সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

বিএনপি বিদেশ নির্ভর হলে এসি রুমে সিনেমা দেখতো : মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘সরকারের অভিযোগ সত্যি নয়। বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করতো তাহলে সারাবছর এসি রুমে বসে সিনেমা দেখতো। কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারাদেশে পদযাত্রা করেছে। বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করছে তার পেছনে কোন যুক্তি নেই।’

শনিবার রাজধানীর মগবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সরকার কখনোই ভিন্নমতের সুযোগ দিতে চায় না অভিযোগ করে মঈন খান বলেন, ‘আজকে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই তো সারা দুনিয়া চলে আসছে। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সে গণতন্ত্র নেই। ক্ষমতায় থাকতে হলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে ক্ষমতায় থাকতে হবে। বিদেশি শক্তির উপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে বিএনপি রাজনীতি করে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের বিগত তিনটি নির্বাচনের ইতিহাস দেখুন। দেশের ১২ কোটি ভোটার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই।’

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit