মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সড়ক দুর্ঘটনার কবলে জ্যাকব জুমা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দুর্ঘটনার কবলে পড়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু–নাতাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তবে ৮১ বছর বয়সি জুমা ও তার দেহরক্ষীদের সবাই অক্ষত আছেন।শুক্রবার দক্ষিণ আফ্রিকার পুলিশ এক্স পোস্টে জানায়, একজন মদ্যপ চালক সাবেক প্রেসিডেন্টকে বহনকারী রাষ্ট্রীয় সশস্ত্র গাড়িতে সজোরে আঘাত করে। 

এ ঘটনায় ৫১ বছর বয়সি মদ্যপ ওই চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাতাল হয়ে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আগামী মঙ্গলবার তাকে আদালতে তোলা হতে পারে।

আগামী ২৯ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে জুমার অংশ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী দপ্তর। নির্বাচনী কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জুমা এবারের নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এর কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার শিকার হলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বর্ষীয়ান নেতা জুমা। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ২০১৮ সালে ক্ষমতা ছাড়তে হয় তাকে। তবে দেশটির রাজনীতিতে এখনো তার প্রভাব রয়েছে।

আদালত অবমাননার দায়ে ২০২১ সালে কারাগারে যেতে হয়েছিল জুমাকে। এতে তার রাজনৈতিক জীবন বড় ধরনের ধাক্কা খায়। ২০২৪ সালের নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে চাইছেন জুমা। নবগঠিত দল এমকের হয়ে জুমা প্রচারণা চালাচ্ছেন।

যদিও জুমার মুখপাত্র নাহলামোউলো নাধহলেলা অভিযোগ করেছেন, এই গাড়ি দুর্ঘটনা কাকতালীয় কোনো বিষয় নয়। তবে অভিযোগের তির কার দিকে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit