এতে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম নিছার ভুঁইয়া, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রতন, কাজী আমান, সাংবাদিক মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে। ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরপ্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, গঙ্গানগর জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম ওয়াহেদী সাহেব। পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে এক সাথে ইফতারি খাওয়া হয়।
কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৪:০২