বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’ ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান! টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত! প্লাটিলেট বাড়াবে যেসব খাবার কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ‘তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে?’ বলেই ২ গ্রামপুলিশকে মারপিট ইরান যুদ্ধ থেকে ‘প্রতীকী বিজয়’ নিয়ে ফিরতে চায় যুক্তরাষ্ট্র: বিশ্লেষক ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশে পৌঁছাবে : এডিবি

নওগাঁর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(UGDP), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ও বাংলাদেশ সরকার এর বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসাবে জাপানীজ ODA লোন দ্বারা পরিচালিত নওগাঁর পত্নীতলা উপজেলায় রোগীদের জরুরী সেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম্বুলেন্স ও যন্ত্রপাতি সরবরাহ উপ-প্রকল্পের আওতায় দেয়া একটি এ্যামবুলেন্সের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার আফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, জাইকা কর্মকর্তা রায়হানুল আলম, সুধীজন প্রমুখ।
জাইকা কর্মকর্তা রায়হানুল আলম জানান জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলায় জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স সরবরাহ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সরবরাহের নিমিত্তে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প হতে ৬ষ্ঠ পর্যায়ের  প্রাক্কলিত বাজেট প্রায় ৪৪ লক্ষ ৬৯ হাজার টাকা। এছাড়া উপজেলায় প্রতি বছর সক্ষমতা উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন উপ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ১০:৩০  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit