মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

রাঙামাটির বিলাছড়িতে ভয়াবহ আগুনে পুড়লো ৬ বসতঘর

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়িতে আকস্মিক আগুনে অন্তত ৬টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। বুধবার দিনের শেষান্তে ইফতারপূর্ববর্তী সময়ে বিলাইছড়ি উপজেলা সদরের হাসপাতাল এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত হওয়ার কিছুক্ষনের মধ্যেই আগুনের লেলিহানশিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

উপজেলায় দমকল বাহিনীর উপকার্যক্রম নাথাকায় স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা দেড় ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে বসতঘরগুলো।
বিলাইছড়ির ইউএনও সিফাত উদ্দিন জানিয়েছেন, আমরা ঘটনার পরপরই দূর্ঘটনাস্থলে ছুটে যাই। আগুনে ক্ষতির পূর্নাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের থাকার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি।

কাল থেকে কিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঘরবাড়ি তৈরির জন্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রাথমিকভাবে কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবার কেউ বলছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit