বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সরাইলে মেঘনা নদী থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোসল করতে গিয়ে মেঘনা নদীতে তলিয়ে যাওয়ার একদিন পর মো. শওকত মিয়া (১১) নামে এক মাদরাসা ছাত্রের লাশ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার হয়েছে। উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।

পানিতে ডুবে মারা যাওয়া মাদরাসা ছাত্র শওকত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আক্তার হোসেনের ছেলে। শওকত মিয়া পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসায় পড়াশুনা করতো।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসা ছাত্র শওকতসহ কয়েকজন মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। বুধবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরিরা মেঘনা নদীর দেওবাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit