বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

বৃহস্পতিবার কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলা নদীর পাশে গড়ে উঠতে যাচ্ছে ‘ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল’। এই অর্থনৈতিক অঞ্চল সফরের জন্য ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বৃহস্পতিবার (২৮ মার্চ) কুড়িগ্রামে আসবেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় কুড়িগ্রাম শহরের নিকটবর্তী ধরলা পাড়ের মাধবরাম গ্রামের ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করবেন ভুটানের রাজা জিগমে খেসার। ১৫ মিনিট সেখানে অবস্থান করার পর দুপুর ২টায় তিনি অর্থনৈতিক অঞ্চল থেকে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের আসাম রাজ্যের গোলকগঞ্জে প্রবেশ করবেন বিকেল সাড়ে ৩টায়। সেখানে তাকে বিদায় জানাবেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরমধ্য দিয়ে ভুটানের রাজার বাংলাদেশে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে। ভুটানের রাজার সফরসূচি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে তিনি ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন সকাল সাড়ে ১০টার দিকে। রাজার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকা থেকে সরাসরি ভুটানের উদ্দ্যেশে রওনা হবেন সকাল সাড়ে ১১ টায়। সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি কুড়িগ্রাম সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হয়ে কুড়িগ্রাম পৌঁছাবেন দুপুর সাড়ে ১২ টায়। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষ করে দুপুর দেড়টায় ভুটানের রাজা ও অন্যান্য সফরসঙ্গীরা রওনা হবেন ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশ্যে।

এরপর ২০২৩ সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানির সঙ্গে এক দ্বিপক্ষীয় সভায় কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে ভুটান সরকার এগিয়ে আসে। এর প্রেক্ষিতে কুড়িগ্রামে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটানকে ১৯০ একর জমি দিচ্ছে বাংলাদেশ সরকার। ভুটানের রাজার চলমান বাংলাদেশ সফরে কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ে একটি চুক্তিও সাক্ষরিত হয়েছে বাংলাদেশ সরকারের সাথে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit