আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৬ মার্চ) এ আদেশ দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। তার বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অতি গোপনীয় বিষয় রয়েছে বলেও অভিযোগ।
জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। গেল ফেব্রুয়ারিতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দেয় ব্রিটিশ সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অ্যাসাঞ্জের আইনজীবীরা। তারা বলেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/রাত ৮:৩৪