বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ০ : ১ ফিলিস্তিন প্রথম লেগে বড় ব্যবধানে হারের পর দেশের মাঠে জেগে উঠলেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে ড্রয়ের পথেই ছিল দল। কিন্তু ইনজুরি সময়ে এসে সর্বনাশ। ০-১ গোলে হেরে গেল জামাল ভূঁইয়ার দল।

মঙ্গলবার কিংস অ্যারেনায় গোলশূন্য ড্র-য়ে পথে ম্যাচ এগিয়ে গেলেও শেষে ভুল করল বাংলাদেশ। তীরে এসে যেন তরী ডুবল। ইনজুরি সময়ে (৯৪মিনিট) ফিলিস্তিনের পক্ষে জয়সূচক গোলটি করেন মিকাইল তেরমানিনি। নিশ্চিত প্রশংসার দাবিদার বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। ফিলিস্তিনের অন্তত অর্ধডজন নিশ্চিত গোলের সুযোগ দারুণ দক্ষতায় আটকে দেন তিনি। 

রাজধানীর কিংস অ্যারেনায় ছুটির দিনের এই লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশুন্য ড্র। ৮ মিনিট ইনজুরি সময়ের শুরুতে ফিলিস্তিনের আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের দল হয়ে যায় ফিলিস্তিন। যেখানে বাংলাদেশ দাপট থাকার কথা, তখনই কীনা রক্ষণভাগের ভুলে ম্যাচটাই হারল স্বাগতিকরা।

মিকাইল তেরমানিনি বক্সের মধ্যে ছিলেন একেবারে আনমার্কড। গোলরক্ষক মেহেদী শ্রাবণ একটু এগিয়ে থাকায় কোন সুযোগ পাননি আটকানোর। ৮৩ মিনিটে প্রথম গোলরক্ষক মিতুল ব্যথা পেয়ে মাঠ ছাড়লে নামেন শ্রাবণ।

তারপরও প্রশংসা পেতেই পারে বাংলাদেশ। কারণ বাংলাদেশ ও ফিলিস্তিনের র‍্যাংকিং ব্যবধান ৮৬। এতো শক্তিশালী দলের বিপক্ষে এভাবে লড়াইটা মন্দ নয়। পাঁচ দিন আগেই কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ০-৫ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই দলকেই প্রায় রুখে দিয়েছিল তারা!

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit