স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন ধরেই খবরটা শোনা যাচ্ছিল। অবশেষে স্বাধীনতা দিবসের ছুটির দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করল টেস্ট দলে ফের সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য মঙ্গলবার ঘোষিত দলে আছেন সাকিব।
৩০ মার্চ চট্টগ্রামে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেট টেস্টে ৩২৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সাকিবকে জায়গা করে দিতে বাদ দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান, তার জায়গায় দলে হাসান মাহমুদ। সিলেট টেস্টে বাজে শট খেলে আউট হয়ে সমালোচনার মধ্যে থাকা লিটন কুমার দাস টিকে গেলেন দলে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দলে ফিরলেন: সাকিব আল হাসান, হাসান মাহমুদ।
বাদ: তাওহিদ হৃদয়।
চোটে নেই: মুশফিক হাসান।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩