বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কিভাবে বানাবেন মিষ্টি বুন্দিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে ছোলা-মুড়ির সঙ্গে বুন্দিয়া মিশিয়ে খেতে পছন্দ করেন অনেকেই। রমজান ছাড়াও সারা বছর বুন্দিয়া দোকান থেকে কিনে খান অনেকে।

তবে সেটা কতটা স্বাস্থ্যসম্মত, সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। তাই বুন্দিয়া যদি খেতেই চান তবে ঘরে বানিয়ে খেতে পারেন বুন্দিয়া।
আসুন জেনে নেই কিভাবে বানাবেন মিষ্টি বুন্দিয়া।

উপকরণ

বেসন দুই কাপ, পানি দেড় কাপ, রেড ফুড কালার এক চিমটি

সিরা তৈরিতে যা লাগবে

চিনি এক কাপ, পানি দুই কাপ, এলাচ একটি, লেবুর রস তিন-চার ফোঁটা

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে বেসন ও পানি দিয়ে গোলা তৈরি করে নিন। এবার অন্য একটি বাটিতে অল্প করে বেসনের গোলা নিয়ে তাতে রেড ফুড কালার মিশিয়ে নিন। এখন চুলায় একটি পাত্র বসিয়ে পানি, চিনি ও এলাচ দিয়ে জ্বাল করতে থাকুন। পানি ফুটতে শুরু করলে লেবুর রস দিয়ে দিন। এতে চিনির সিরা জমাট বাঁধবে না। চিনির সিরা তৈরি হলে নামিয়ে নিন। সিরা খুব বেশি ঘন করা যাবে না।

এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিন। এখন গোল ছিদ্রযুক্ত একটি ছাকনি তেলের প্যানের কিছুটা ওপরে ধরে ছাকনিতে বেসনের গোলা দিয়ে বা আলতো হাতে নাড়ুন। এতে দেখবেন গোল গোল হয়ে বুন্দিয়া তেলের মধ্যে পড়ছে। 

এভাবে সব বুন্দিয়া ভাজার পর চিনির সিরায় ভিজিয়ে রাখুন। বুন্দিয়া যখন ভিজে রসে টইটুম্বুর হবে তখন পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit