বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

চতুর্থ দিনে ১৮৭ মিনিট লড়াইয়ের পর হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : নাহিদ রানার ক্যাচটা ধনঞ্জয়া ডি সিলভা ধরতেই নিশ্চিত হলো হার। মুমিনুল হক আর পেলেন না নন স্ট্রাইক প্রান্তে ফেরার তাড়না। শুরুতে চেপে ধরা শ্রীলঙ্কা প্রথম ইনিংসেই পেয়ে গিয়েছিল দুই সেঞ্চুরি। পরের ইনিংসেও ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।  

এরপর বাংলাদেশের হারটা ছিল অবশ্যম্ভাবী। ৫১১ রান তাড়া করা ভাবনাতেও হয়তো আনেননি কেউ। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন প্রশ্ন তুলেছে অনেক। দ্বিতীয় ইনিংসে লড়ছিলেন কেবল মুমিনুল হক। জয়ের জন্য অবশ্যই নয়, সেঞ্চুরি করে তিনি পেতে পারতেন একটা প্রাপ্তি।  

কিন্তু শেষ অবধি সেটিও করতে পারেননি তিনি। দুই ইনিংসেই তার সঙ্গীদের বাজে ব্যাটিং অবশ্য আড়াল হয়নি তাতে। আরও একটি হতাশার হার সঙ্গী হয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের ২৮০ রানের জবাবে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে লঙ্কানরা। ৫১১ রানের লক্ষ্যে নেমে ১৮২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।  

চতুর্থ দিনের সকালটা শুরু হয় আগের দিনের বিষাদকে সঙ্গী করেই। তৃতীয় বলে আউট হন তাইজুল ইসলাম। এদিন কোনো রান করতে পারেননি। ১৫ বলে ৬ রান করে রাজিথার বলে এলবিডব্লিউ হন তিনি।  

মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক। এ দুজনের জুটিতে ১০৫ বলে ৬৬ রান পায় বাংলাদেশ। এ জুটিও ভাঙেন কসুন রাজিথা। ৬ চারে ৫০ বলে ৩৩ রান করার পর ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ।  

মিরাজের বিদায়ের পর মুমিনুলের সঙ্গী হন শরিফুল ইসলাম। তারা দুজন অপরাজিত থেকে লাঞ্চের বিরতি যায় বাংলাদেশ। ফেরার পর হাফ সেঞ্চুরি পেয়ে যান মুমিনুল। তার সঙ্গে দারুণ ব্যাট করতে থাকেন শরিফুল ইসলামও। কিন্তু ঘণ্টাখানেক পার হওয়ার পর এই জুটি ভেঙে যায়।  

রাজিথার বলে তার হাতেই ক্যাচ তুলে দেন শরিফুল। ৪২ বল খেলে ১২ রান করেছিলেন তিনি। শরিফুলের সঙ্গে মুমিনুলের জুটিটি ছিল ৮১ বলে ৪৭ রানের। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে যান খালেদ আহমেদ।  

এরপরের অপেক্ষাটা ছিল কেবল মুুমিনুল সেঞ্চুরি করতে পারেন কি না। তিনিও খেলছিলেন একটু তাড়াহুড়ো করে। কিন্তু তার শেষ সঙ্গী নাহিদ ৮ বলের বেশি খেলতে পারেননি। চতুর্থ দিনে এসে বাংলাদেশের ১৮৭ মিনিটের লড়াইও শেষ হয় তাতে।  

১২ চার ও ১ ছক্কার ইনিংসে ১৪৮ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন মুমিনুল। শ্রীলঙ্কার হয়ে দুই ইনিংসেই দুর্দান্ত বল করা কাসুন রাজিথা এবার পেয়ে যান পাঁচ উইকেট। বিশ্ব ফার্নান্দো তিন ও লাহিরু কুমারা পেয়েছেন দুই উইকেট

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit