বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মসজিদে নববিতে প্রতিদিন ইফতার করেন ২ লক্ষাধিক মুসল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : রমজান মাসে মদিনার মসজিদে নববিতে লাখ লাখ মানুষ ইফতার করেন। ইসলামের দ্বিতীয় সম্মানিত এই স্থানে প্রতিদিন দুই লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মসজিদের এক লাখ মিটারের বেশি দীর্ঘ স্থানজুড়ে এসব খাবার দেওয়া হয়। ইফতারের অংশ হিসেবে সবার জন্য ১০ লাখের বেশি খেজুর বরাদ্দ থাকে। এর মধ্যে জনপ্রতি তিন থেকে পাঁচটি খেজুর পেয়ে থাকে। সৌদি সংবাদমাধ্যম আল-ওয়াতান সূত্রে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।  

মসজিদে নববিতে ইফতার বিতরণে মদিনা শিশু-কিশোররা অংশ নেয়, ছবি : সংগৃহীত


মসজিদে নববির তত্ত্বাবধানকারী সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থা জেনারেল অথরিটির তত্ত্বাবধানে পবিত্র এই মসজিদে প্রতিদিন সন্ধ্যায় ইফতারির আয়োজন করা হয়। মসজিদ প্রাঙ্গণে মাগরিবের নামাজের আগমুহূর্তে মাত্র এক মিনিটে এসব খাবারের দস্তরখান বিছানো হয়।

প্রায় ২.৭ কিমি আয়তনের এ স্থানকে আরবিতে ‘মাসআ’ বলা হয়। ৩৯৪ মিটার দীর্ঘ ও ৪০ মিটার চওড়া স্থানটি সাতবার প্রদক্ষিণ করতে হয়। মূলত হজরত ইবরাহিম (আ.)-এর স্ত্রী হজরত হাজেরা (আ.)-এর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সাঈ করা হয়। ক্ষুধার্ত শিশুসন্তান হজরত ইসমাইল (আ.)-এর তৃষ্ণা নিবারণে পানির সন্ধানে মা হাজেরা (আ.) স্থানটি সাতবার দৌড়েছিলেন।

এক শিশু রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে, ছবি : সংগৃহীত


উল্লেখ্য, ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম উমরা পালন করেছেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি উমরা পালন করবে বলে আশা করছে সৌদি আরব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit