মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানা যায়। গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্তের সময়সীমা থাকলেও পেঁয়াজ রফতানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।  

একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকার শুক্রবার (২২ মার্চ) জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজের ওপর রফতানি নিষেধাজ্ঞা বহাল থাকবে। মুম্বাইয়ের একটি রফতানি সংস্থার একজন নির্বাহী জানান, নতুন মৌসুমের ফসলের জন্য সরবরাহ বাড়ছে, সেইসঙ্গে বাজারে পেঁয়াজের দামও যথেষ্ট কমে গেছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।

সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল। ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে দেশগুলোতে এর দাম অনেক বেড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit