বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

প্রতিদিন ৩৭ জন মায়ের প্রাণ ঝরছে গাজায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় চলমান ইসরাইলের হামলার কারণে প্রতিদিন গড়ে কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন। 

বৃহস্পতিবার ফিলিস্তিন রেডক্রিসেন্ট সোসাইটি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

এদিকে প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন আবরবিশ্ব ২১ মার্চ তাদের বার্ষিক ‘বিশ্ব মা দিবস’ পালন করে।

মা দিবস উপলক্ষ্যে দি কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরাইলি হামলার ফলে প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেফতার করছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মাসহ ফিলিস্তিনের মহিলা বন্দিদের ওপর ইসরাইলি অপরাধ এবং লঙ্ঘন নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাদের স্বামী বা ছেলেদের চাপ দেওয়ার জন্য মায়েদের জিম্মি হিসেবে গ্রেফতার করা এবং খুব কঠোর পরিস্থিতিতে তাদের আটক করা।

সামাজিক কর্মীসহ মহিলা ফিলিস্তিনি বন্দিদের অধিকাংশকে উস্কানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit