বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শিগগিরই ইউক্রেনের পতন হতে পারে : পলিটিকো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন মনে করেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যে রুশ সেনারা পরাজিত করতে পারে। পলিটিকোর ফরাসি সংস্করণ বুধবার এ খবর জানিয়েছে।

খবর অনুসারে, সংবাদমাধ্যমটির প্লেবুক বিভাগ প্রেসিডেন্টের দলের বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বলেছে। তারা আগের সন্ধ্যায় এলিসি প্রাসাদে একটি ওয়ার্কিং ডিনারে অংশ নেয়। অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা হয় আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনক নিয়ে। তবে সেখানে উঠে আসে ইউক্রেন সংঘাতের বিষয়টিও।

ম্যাক্রোঁনের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানায়, ‘ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে।’ রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের পক্ষে লড়াইরত বেশ কয়েকজন ফরাসি নাগরিক নিহত হওয়ায় ম্যাক্রোঁন ইউক্রেন সম্পর্কে তার জ্বালাময়ী বক্তব্য জোরদার করেছেন।

ফেব্রুয়ারির শেষের দিকে প্যারিসে ইইউ নেতাদের এক বৈঠকে তিনি ইউক্রেনে ন্যাটোর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit