সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

বিএনপি বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।  

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার পর একুশ বছর ভারতের সাথে বৈরি সম্পর্ক আমাদের ক্ষতি করেছে বেশি। ৬৮ বছরের সীমান্ত সমস্যা নিরসনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সিটমহল এমন জটিল বিষয় এর সমস্যার সমাধান শান্তিপূর্ণ ভাবে হয়েছে।  সম্পর্ক ভাল থাকলে আলাপ আলোচনার মাধ্যমে ছিটমহল সীমান্ত চুক্তি বাস্তবায়নের কাজটা তো করছি।

সম্পর্ক ভাল থাকলে সব সমস্যার সমাধান সম্ভব জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিস্তা, ফেনী নদীসহ যে গুলো এখনো সমাধান হয়নি। কিন্তু সম্পর্ক ভাল থাকায় ইতিবাচক অগ্রগতি আছে। সম্পর্ক ভাল থাকলে সমাধান সম্ভব এটা এর মধ্যে প্রমাণ হয়েছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, একজন নেতা নিজের চাদর ছুড়ে ফেলে দিয়ে ভারতোয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছে। এটা কতটা অবাস্তব। এটা করে কি সম্ভব? আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটা বড় অংশ ভারত থেকে আসে। এর সুবিধাও আছে। এতে পরিবহন খরচ অনেক কম হয়।

২৫ মার্চ গণহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে তিনি বলেন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবো মহানগর উত্তর দক্ষিণ আয়োজন করবে। আমাদের একাত্তরের যে জেনোসাইড এর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি আরও জোরদার করবো। সে জন্য প্রোগ্রামটি বাহিরে করবো।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit