মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

হোয়াইট হাউসে ঈদের অনুষ্ঠান বর্জনের ঘোষণা মুসলিমদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে হোয়াইট হাউস। এতে মুসলমানদের আমন্ত্রণ জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার তার দাওয়াতে যাচ্ছেন না মুসলিম নেতারা। 

যুক্তরাষ্ট্র-ভিত্তিক কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাও বলেছেন, রমজান ও ঈদ উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ এলে আমেরিকান মুসলিম কমিউনিটির নেতারা ও সংগঠনগুলো যে তা প্রত্যাখ্যান করবে সেটি বোঝা যাচ্ছে।

সংগঠনের নেতারা বলছেন, বাইডেন প্রশাসনের সঙ্গে ঈদ উদযাপন করা সম্ভব নয়। কারণ, তারা গাজায় ইসরাইল সরকারের বোমাবর্ষণের মাধ্যমে নির্বিচার নিরপরাধ নারী-পুরুষ ও শিশু হত্যায় সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।

এদিকে মার্কিন প্রশাসন হোয়াইট হাউসে রমজানের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার কথা বিবেচনা করছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ বিষয়ে প্রেস সেক্রেটারি বলেন, ‘পবিত্র মাস-সম্পর্কিত কোনো উদযাপনের ঘোষণা দেয়া হয়নি।’

এ নিয়ে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত নিয়ে কথা বলতে এবং তাদের উদ্বেগ প্রকাশ করতে আরব, মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, চলতি রমজানে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ অনেক মুসলমানের মনেই গেঁথে থাকবে।এর আগে ২০২১ সালে, ইসরাইল ও হামাসের মধ্যে বৈরিতা বেড়ে যাওয়ায় বাইডেনের ভার্চুয়াল ঈদ উদযাপন বয়কট করেছিলেন অনেক আমেরিকান মুসলিম।

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit