মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ইসরাইলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইইউ, জাতিসংঘে ভোট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরাইল ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কট্টর মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র শুরুতে গাজা যুদ্ধে দৃঢ় সমর্থন জানালেও, ধীরে ধীরে সুর পাল্টাতে শুরু করেছে তারা। 

বিশ্লেষকরা বলছেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওয়াশিংটনের সবশেষ খসড়া প্রস্তাবটি এ ইস্যুতে তাদের আরও কঠোর অবস্থানের বিষয়টিই প্রমাণ করে। ইসরাইলি হামলায় প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি নিহত এবং গাজায় সৃষ্ট তীব্র মানবিক সংকটের পর বৈশ্বিক নিন্দার মধ্যেই মূলত এমন অবস্থান নিলো যুক্তরাষ্ট্র। 

আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘে দেয়া মার্কিন খসড়া প্রস্তাবে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা বিতরণের অনুমতি দেয়ার জন্য ‘তাৎক্ষণিক এবং টেকসই যুদ্ধবিরতি’র বিষয়টিকে ‘অপরিহার্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 
এছাড়া যুদ্ধবিরতি হলে, হামাসের হাতে বন্দিদের মুক্তির বিষয়টিও সেখানে শর্ত হিসেবে থাকবে। এর আগে, গেল ফেব্রুয়ারিতেই যুদ্ধবিরতির কথা এড়িয়ে গিয়ে জাতিসংঘের এক প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তারা নিজেরাই এখন সেই প্রস্তাব আনল।

শুক্রবারের ভোটের (যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের ওপর) কথা ঘোষণা করে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, ‘মার্কিন কূটনীতিকরা একটি রেজুলেশন নিয়ে কাজ করছেন, যা একটি চুক্তির অংশ হিসেবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করবে এবং জিম্মিরা মুক্তি পাবে। এর ফলে মানবিক সহায়তার পথও খুলবে।’

 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit