বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংককের পথে উড়াল দিল বাংলাদেশ নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার শুভেন্দুর সহকারীকে হত্যার পর এবার পশ্চিমবঙ্গে বোমা হামলা সাভারে প্রয়াত বিএনপি’র নেতার স্মরণে দোয়া ও মিলাদ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. মুহিত ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ডোমার গোমনাতীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

আচারি সবজি রেসিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রায় প্রতিদিনই বাড়িতে সবজি রান্না হয়। অথচ সবজির বাটি ছেড়ে মাছ-মাংসের বাটির দিকে সবার টানটা বেশি থাকে। হতে পারে, প্রতিদিন একই ধরনের রান্না খেতে ভালোলাগে না। আজ জেনে নিই এমন একটি সবজি রান্নার রেসিপি, যা পাতে থাকলে সবাই মজা করে খাবে-

চারি সবজি

উপকরণ- গাজর ১ কাপ, পটোল ১ কাপ,   ব্রোকলি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, ক্যাপসিকাম ১.৫ কাপ, লেবু ১.৫ চা চামচ, আচারের তেল ১.৫ টেবিল চামচ, কাঁচা আম একটি, কুচি রসুন ১/৪ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, সাদা সিরকা ৩ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মেথি ১ টেবিল চামচ, কালোজিরা ১ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১/২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়ো ও লবণ পরিমাণ মতো।

প্রণালি- প্রথমে একটি কড়াইতে  সরিষার তেল গরম হতে দিন। এরপর এতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় গাজর, পটোল, কাঁচা আম কুচি ও লবণ দিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ব্রোকলি ও বাঁধাকপি দিয়ে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখুন। ক্যাপসিকামের  সঙ্গে লেবুর রস দিয়ে নেড়ে নিন এবং ২ মিনিট ঢেকে রাখুন। এরপর ঢাকনা তুলে সাদা সিরকা ও চিনি দিয়ে নাড়াচাড়া করুন ও কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার আচারের তেল দিয়ে নামানোর আগে ভাজা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit