আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে রাত কাটিয়েছেন। আদালতে হাজির করার আগে প্রথা অনুযায়ী ৫৫ বছর বয়সী এই ব্যক্তিকে তদন্তকারী সংস্থার অফিসে রুটিন চেকআপের জন্য চিকিৎসা কর্মীরা দেখতে গিয়েছিলেন।
কেজরিওয়ালের গ্রেফতারকে ‘গণতন্ত্রের হত্যা’ ও ‘একনায়কতন্ত্রের ঘোষণা’ আখ্যা দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (এএপি)।
কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/সকাল ১১:৫৫