বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

নভেম্বর থেকে জাহাজে ৫০টির বেশি হামলা চালিয়েছে হুতিরা: মার্কিন কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ইয়েমেনের হুতি মিলিশিয়ারা গত বছরের শেষ দিকে হামলা শুরুর পর থেকে ইয়েমেনের উপকূলে চলাচলকারী বেসামরিক ও সামরিক জাহাজে কমপক্ষে ৫০ বার হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা কয়েক মাস ধরে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালিয়ে আসছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনী বারবার হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালালেও তাদের থামানো যায়নি।

মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী সেলেস্ট ওয়াল্যান্ডার আইনপ্রণেতাদের বলেন, লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজ ও নৌযানের বিরুদ্ধে কমপক্ষে ৫০টি হামলা চালিয়েছে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ চ্যানেলকে তারা প্রভাবিত করতে চায়।

হুতিরা নভেম্বরে এডেন উপসাগর এবং লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে। তারা বলছে, এই অভিযানের উদ্দেশ্য গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা।

তারা ইসরায়েলি, ব্রিটিশ ও আমেরিকান জাহাজের পাশাপাশি ইসরায়েলি বন্দরগামী জাহাজে আঘাত হানার অঙ্গীকার করেছে। এটা ইয়েমেনের উপকূলের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যান চলাচল বিঘ্নিত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit