বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

‘জেতার পর দেখা যাবে’, টাইমড আউট উদযাপন নিয়ে ধনঞ্জয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই এখন প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। ক্রিকেট মাঠে, মাঠের বাইরে নানা ঘটনা দুই দলের লড়াই এখন আগ্রহের কেন্দ্রে থাকে।

উদযাপনেও দেখা যায় ভিন্নতা। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। এরপর থেকে বিষয়টি ঘুরেফিরে আসছে আলোচনায়।

তিন ফরম্যাটের সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছে শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হাতঘড়ি দেখিয়ে টাইমড আউট উদযাপন করেছিল লঙ্কানরা। পরে ওয়ানডে সিরিজ জিতে মুশফিকুর রহিমও ওই আউটকে মনে করিয়ে দিয়ে উদযাপন করেন।  

শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এটি জিততে পারলেও কি দেখা যাবে টাইমড আউট উদযাপন। প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘জেতার পর দেখা যাবে। ’

টেস্টে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। কিছুদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতে টাইগাররা। এখন শ্রীলঙ্কাকে তাই নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এ নিয়ে অবশ্য চিন্তিত

‘জেতার পর দেখা যাবে’, টাইমড আউট উদযাপন নিয়ে ধনঞ্জয়া  
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই এখন প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। ক্রিকেট মাঠে, মাঠের বাইরে নানা ঘটনা দুই দলের লড়াই এখন আগ্রহের কেন্দ্রে থাকে। উদযাপনেও দেখা যায় ভিন্নতা। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। এরপর থেকে বিষয়টি ঘুরেফিরে আসছে আলোচনায়।

তিন ফরম্যাটের সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছে শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হাতঘড়ি দেখিয়ে টাইমড আউট উদযাপন করেছিল লঙ্কানরা। পরে ওয়ানডে সিরিজ জিতে মুশফিকুর রহিমও ওই আউটকে মনে করিয়ে দিয়ে উদযাপন করেন।  

শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এটি জিততে পারলেও কি দেখা যাবে টাইমড আউট উদযাপন। প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘জেতার পর দেখা যাবে। ’

টেস্টে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। কিছুদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতে টাইগাররা। এখন শ্রীলঙ্কাকে তাই নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এ নিয়ে অবশ্য চিন্তিত নন ধনঞ্জয়া ডি সিলভা।  

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট সিরিজ জেতা। আর আমরা এই ব্যাপারে আশাবাদী। এটা কন্ডিশনের ব্যাপার না, আপনি কীভাবে খেলছেন সেটাই আসল। আমরাও ভালো ছন্দে রয়েছি। দেখে মনে হচ্ছে সবুজ উইকেট হবে; কাল আবার দেখতে হবে। কিন্তু এখন অবধি মনে হচ্ছে সবুজ উইকেট। ’

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit