বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ শুরু না করলে দেশ আজও পাকিস্তান থাকতো’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ শুরু না করলে দেশ আজও পাকিস্তান থাকতো। দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে, এটাও মুক্তিযুদ্ধের চেতনার বরখেলাপ। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

তিনি বলেন, সশস্ত্র যুদ্ধের ব্যাপারে ইতিহাসবিদেরা নীরব। বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলও এ ব্যাপারে জনগণকে জানতে দিতে চায় না। সাধারণ মানুষের যুদ্ধকে রাজনৈতিক দলের যুদ্ধ হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদেরকে আহত করে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছে, তাদের কৃতিত্ব স্বীকার করতে চায় না বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাঙালি শ্রমিক, সৈনিক, ছাত্র-জনতার মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সাধারণ সত্যটি স্বীকার করতে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজি নয়। সশস্ত্র যুদ্ধ যারা করেছেন তাদেরকে কোনো কৃতিত্ব দিতে চান না তারা।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit