বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সিলেট টেস্টে অভিষেক হতে পারে দুই তরুণ ক্রিকেটারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে পেসার আছেন ৪ জন। তাদের মধ্যে টেস্টে নিয়মিত মুখ খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে টানা ক্রিকেটে ক্লান্ত শরিফুলকে ওয়ানডে সিরিজের পর ছুটি দেওয়া হয়েছে। ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। প্রথম টেস্টের আগে কোনো অনুশীলনও করেননি শরিফুল। তাই এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। খালেদের সঙ্গে পেস আক্রমণে কে থাকবেন সেটাই এখন চিন্তার বিষয়।  

 মুশফিক হাসান এবং নাহিদ রানা এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে খেলেননি। জাতীয় দলের জার্সিতেই কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচের বক্তব্য থেকে আন্দাজ করা যায়, নতুন পেসারদের মধ্যে দুজনেরই অভিষেক হতে পারে এই টেস্টে।
 
সংবাদ সম্মেলনে নাহিদ ও মুশফিকের ব্যাপারে হাথুরুসিংহে বলেন, ‘দুজনই বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড়। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে। আমরা দেখেছি ওরা কত জোরে বল করতে পারে। দুজনই তরুণ ও শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনেরই শুরুটা ভালো হয়েছে। হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। দুজনের একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবে।’
 
শরিফুলের প্রসঙ্গ এলে কোচ বলেন, ‘শরীফুল ঠিক আছে। সে অনেক বেশি সাদা বলের ক্রিকেট খেলেছে। তাই আমরা তাকে ছুটি দিয়েছি। তার বোলিং করার দরকার নেই। কারণ, সে অনেক বোলিং করেছে। সে খেলার জন্য প্রস্তুত।’ একাদশে কয়জন পেসার থাকতে পারেন, এ প্রশ্নের উত্তরে তিনি যোগ করেন, ‘যারা আছে তাদের মধ্যে হয়তো ৩ জন বা ২ জন খেলতে পারে।’
 
আঙুলের চোটের কারণে টেস্ট সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম। এই ক্রিকেটারের না থাকার বিষয়ে হাথুরু বলেন, ‘মুশির অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে, দিপু এবং সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন তারা দুহাতে লুফে নেয়।’

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit