বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। দেশটির নির্বাচন কমিশন বুধবার (২০ মার্চ) জানিয়েছে, প্রথম দফার ভোটাভুটিতেই প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন সুবিয়ান্তো।

কিন্তু, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী। রয়টার্স জানিয়েছে দুই প্রতিদ্বন্দ্বী বলেছেন, তারা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতের দ্বারস্থ হবেন।

গত মাসে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরপরই অনানুষ্ঠানিক ভোট গণনায় দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো এবং তার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর বুধবার তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে হলেন এই জিবরান রাকাবুমিং রাকা। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাসিম আসারি গতকাল বলেন, ৯ কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে তারা আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন। মোট ভোটের ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন তারা, যা প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট।

আসিয়ারি আরও বলেন, ২০ মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী যদি প্রথম দফায় ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারেন, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। তবে সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন।

নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো। আনিস ২৪ দশমিক ৯ শতাংশ এবং গাঞ্জার ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। আনিস ও গাঞ্জার দুজনই বলেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit