শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ফাঁকা বাসায় প্রেমিকের সঙ্গে ডেটিং, মেয়েকে নির্মমভাবে হত্যা করলেন মা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের হায়দরাবাদের ইব্রাহিমপতনম এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।  

নিহত তরুণীর নাম ভার্গবী (১৯)। আর তার মায়ের নাম জনগম্মা। 

ভারতীয় গণমাধ্যম এনটিভি জানায়, বাড়ি ফাঁকা ছিল। সেই অবস্থায় প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন ওই তরুণী। তা দেখে ফেলেন তার মা। এরপরই খুনের এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দুপুরের দিকে খাবারের জন্য কাজ থেকে বাড়িতে ফেরেন জনগম্মা। তখন মেয়ে ভার্গবীকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পান তিনি। বাড়িতে তখন অন্য কেউ ছিল না। মেয়ের প্রেমিককে বাড়ি থেকে বের করেন দেন তিনি। মেয়েকে মারধর করার পর শাড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

ইব্রাহিমপতনমের পুলিশ কর্মকর্তা সত্যনারায়ণ বলেন, নিহতের নাবালক ভাই দাবি করেছে যে, সে হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখেছে এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। 
পুলিশ বলছে, ভার্গবীর ভাই জানালা দিয়ে দেখেছে যে, তার বোনকে মারধর করছে তার মা।

জনগম্মা তার মেয়ে ভার্গবীর বিয়ে দিতে চেয়েছিলেন। সে জন্য পাত্র খোঁজাও চলছিল বলে পুলিশ জানিয়েছে। 

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit