রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণায় হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের প্রার্থীতা ঘোষণার পর থেকে হয়রানীমুলক বক্তব্য, উস্কানী, অপপ্রচার ও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান তিনি।পৌরশহরের বিরিশিরি এলাকায় তার বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উত্তর ময়মনসিংহের সিংহপুরুষ াহসেবে খ্যাত তিন বারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার আমার মামা, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সাইদুল হোসেন আকঞ্জি আমার চাচা।আমি বিগত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দায়িত্বে থাকাকালীন জনগনের সেবায় সব সময়ই নিজেকে বিলিয়ে দিয়েছি। করোনা মহামারী থেকে শুরু করে, সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছি। আমার জন্য সরকারি বরাদ্দকৃত সম্মানী টুকুও গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছি। এছাড়াও দুঃস্থ্য ও অসহায় রোগীদের চিকিৎসা, কন্যাদায়গ্রস্থ্য পিতাকে আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিরতণ, ঈদ, পুজা ও বড়দিনে বস্ত্র বিতরণসহ আমার সাধ্যমত সহায়তা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায়, আমি আমার দুর্গাপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের পরামর্শে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছি। কিন্ত খুবই দুঃখের বিষয়, আমার প্রার্থীতা ঘোষণা দেওয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি কু-চক্রী মহল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উস্কানী ও হয়রানীমুলক বক্তব্যসহ নানাবিধ হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এতে আমি ও আমার পরিবারের সদস্য, আমার সমর্থকদের সম্মানহানী ঘটছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

 

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit