সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে সড়ক দূর্ঘটনায় সাংবাদিকের শ্বশুড় নিহত \ বিভিন্ন মহলের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে অটো টমটমের ধাক্কায় আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল মাহমুদের শ্বশুড় মোস্তাফিজুর রহমান (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় উপজেলার জাতআমরুল এলাকায় এঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান জাতআমরুল গ্রামের বাসিন্দা। বুধবার বেলা সাড়ে ১১টায় তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক উত্তাল মাহমুদ জানান,তার ছোট ছেলেকে সাথে নিয়ে শ্বশুর মোস্তাফিজুর রহমান মঙ্গলবার আছর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পারা-পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটো টমটমগাড়ী ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পাকা সড়কের উপর পরে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্তহন মোস্তাফিজুর রহমান। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তাকে সন্ধার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন। তবে এঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।এদিকে বুধবার বেলা সাড়ে ১১টায় মোস্তাফিজুর রহমানের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।তার এমন মৃত্যুতে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এ্যাড: ওমর ফারুক সুমন মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন।এছাড়া আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক কাজী রহমান ও সদস্যবৃন্দ,আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল করিম পিন্টু ও সম্পাদক ওমর ফারুক,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন ও সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক ও সম্পাদক সুকুমল কুমার প্রামানিকসহ বিভিন্ন মহল থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit