সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অবসরের দিন স্মরণীয় রাখতে পাইলটের রাজকীয় উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যান ডেল্টা এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ৬৪ বছর বয়সী কেইথ রোজেনক্রাঞ্জ। মার্কিন এই এয়ারলাইন্সটির এয়ারবাস এ৩৩০ নিও মডেলের যে বিমানটিকে নিয়মিত ওড়াতেন তিনি, এই বিমানটিকেই অবসর গ্রহণের দিন নিজের সর্বশেষ ফ্লাইটের জন্য ভাড়া করেন তিনি। আর নিজের ওড়ানো এই শেষ ফ্লাইটে তাকে সঙ্গ দিতে আমন্ত্রণ জানান ১১২ জন বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।

বিশাল এই ওয়াইড বডির কমার্শিয়াল জেটটিকে একদিনের জন্য ভাড়া করতে তাকে গুণতে হয় তার প্রায় এক বছরের বেতন। যদিও বিমানটি ভাড়া পেতে এয়ারলাইন্সের কর্মী হিসেবে অন্যদের থেকে বেশি ডিসকাউন্ট পেয়েছেন তিনি। এই ফ্লাইটের আয়োজন করতে ১৬ মাস ধরে পরিকল্পনা করছিলেন বলে জানান রোজেনক্রাঞ্জ। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, ইতোমধ্যেই ডেল্টার পাইলট ক্যাপ্টেন রোজেনক্রাঞ্জ এর বিমান ভাড়া করে অবসর নেয়ার বিষয়টি তুমুল আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ।
 
মূলত কোভিডের সময় তৈরি হওয়া পরিস্থিতিই তাকে এই বিমান ভাড়া করে অবসরে যাওয়ার পরিকল্পনা তৈরির ব্যাপারে অনুপ্রাণিত করে। এ ব্যাপারে বিজনেস ইনসাইডারকে রোজেনক্রাঞ্জ বলেন, কোভিডের সময় তার অনেক সহকর্মীই যথাযথ আয়োজনের মাধ্যমে নিজের পছন্দমতো অবসর নিতে ব্যর্থ হন, যার তার মনে দাগ কাটে। এরপরই তিনি এ ধরনের বিশাল আয়োজনের মাধ্যমে নিজের শেষ ফ্লাইটকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা করেন তিনি।

নিজের শেষ ফ্লাইটে চার্টার্ড এই বিমান নিয়ে টেক্সাসের ডালাস থেকে হাওয়াই পর্যন্ত উড়ে যান রোজেনক্রাঞ্জ। লস এঞ্জেলেস বিমানবন্দরে তার বিমানকে পানি ছিটিয়ে সম্মান জানানো হয়। রোজেনক্রাঞ্জ জানান গত নয় বছরে তিনিই হলেন দ্বিতীয় পাইলট যাকে লস এঞ্জেলেস এয়ারপোর্টে এই সম্মাননা দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit