বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কেমোথেরাপি চলাকালে খাবারে সাবধানতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ক্যান্সার খু্ব গুরুতর একটি রোগ। মানব জীবনের ভয়ংকর সব রোগ গুলোর মধ্যে একটি হিসেবে ক্যান্সারকে বিবেচনা করা হয়। এই রোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে কেমো থেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সারবিরোধী প্রায় ৫০টিরও বেশি ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করা হয়। এতে ব্যবহৃত বিষাক্ত সাইটোটক্সিক ঔষধগুলো ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেয়। এই পদ্ধতিই কেমোথেরাপি। 

ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা-কেমো থেরাপি নেওয়ার সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় ঔষধের বিশেষ প্রভাব পড়ে। সেই কারণে কেমো থেরাপির চিকিৎসাধীন থাকার সময় যা খাবেন এবং যা খাবেন না সে ব্যাপারে সতর্ক হতে হবে। কিছু খাবারে থাকা উপাদানের কারণে শারীরিক অসুস্থতা বাড়তে পারে এমনকি ঔষধের প্রভাবও কমতে পারে। তাই খাবার তৈরি করার সময়ও বিশেষ সতর্কতা বজায় রাখা প্রয়োজন।

একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের রক্তের প্রতি মাইক্রোলিটারে ১৫শ টি নিউট্রোফিল থাকে। যাদের শরীরে এর তুলনায় কম নিউট্রোফিল থাকে তারা নিউট্রোপেনিয়ায় আক্রান্ত। এরকম রোগীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত-

১. কাঁচা বা কম রান্না করা মাংস, ডিম বা সামুদ্রিক খাবার

২. কাঁচা, পাস্তুরিত বা কম জ্বাল করা দুধ এবং চিজ

৩. পচনজাত পণ্য আধোয়া

৪. অঙ্কুরিত সবজি বীজ

এসব খাবারের সাথে কেমো থেরাপিতে ব্যবহৃত ঔষধের মিথষ্ক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যেমন- রক্তে  বোর্টেজোমিবের ভারসাম্য বজায় রাখতে ভেলকেড ব্যবহার করা হয়। গ্রিণটি এই ভেলকেডের কার্যক্ষমতা হ্রাস করিয়ে দেয়। তাই অবশ্যই, কেমো থেরাপির চিকিৎসাধীন থাকাকালে খাদ্যাভ্যাস সম্পর্কে  সচেতন হতে হবে।

তথ্যসূত্র: ব্রেস্টক্যান্সার.অর্গ    

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit