সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

গণতন্ত্র এখন কোমায়, গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান রিজভীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৯ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।রিজভী বলেন, ভারতীয় পণ্য বয়কটের জ্বরে কাঁপছে দেশ, সরকার দেশটির পণ্য বর্জন ঠেকাতে হিমশিম খাচ্ছে। পাকিস্তানের চেয়েও স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে আওয়ামী লীগ।

রুহুল কবির আরও বলেন, দেশের কিছু কিছু টেলিভিশনের টক শো দেখলে সন্দেহ হয়, এরা গণমাধ্যমের স্বাধীনতা আদৌ চায় কিনা। সরকারের প্রশংসা করে অনেক ভবঘুরে সাংবাদিক শত কোটি টাকার মালিক হয়েছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, 

সরকার সমর্থক মিডিয়ায় বিরোধী দলীয় নেতাদের খলনায়ক বানানোর অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা তলানিতে বলেই প্রেস ক্লাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শারীরিকভাবে লাঞ্চিত হতে হয়েছে।

প্রতিবেশি দেশ ভারতের জন্য ভোটাধিকার ও গণতন্ত্র বঞ্চিত হয়েছে এদেশের মানুষ। দেশের গণতন্ত্র এখন কোমায় তাই গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 

ভূমিদস্যু আর পকেটমার এখন মিডিয়ার মালিক। ক্ষমতাসীন নেতাদের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,  স্লিপিং ট্যাবলেট খেয়েও ক্ষমতাসীনদের ঘুম আসে না। ঠিক মতো আঘাত করতে পারলে বিজয় সুনিশ্চিত।

এ সময় ১৫ আগস্ট আওয়ামী লীগের গৃহবিবাদের ফল এমন মন্তব্য করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মরদেহের পরিবর্তে শেখ নাসেরের মরদেহ টুঙ্গিপাড়ায় নেয়ার অপচেষ্টা করেছিলেন আওয়ামী লীগ নেতারা।  বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে ব্যবসা করছে আওয়ামী লীগ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit