মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

লঙ্কানদের টাইমড আউট উদযাপনের জবাবে মুশফিকের হেলমেট-উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে না পারলেও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ঠিকই হারাল বাংলাদেশ। দুই দলের দ্বৈরথে জয় এবার বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড আউট উদযাপন করে বাংলাদেশের আঁতে ঘা দিয়েছিল লঙ্কানরা। ওয়ানডে সিরিজ জিতে মোক্ষম প্রতিশোধ নিয়েছে টাইগাররা।

শেষ ওয়ানডেতে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্ত। এরপর ট্রফি হাতে উদযাপনে লঙ্কানদের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি সিরিজ জিতে হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে টাইমড আউট উদযাপন করেছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে উদযাপনের সময় মুশফিক করলেন হেলমেট-উদযাপন।

স্ট্র্যাপ খোলা হেলমেট হাতে মুশফিক ইঙ্গিত করেন, সেটিতে সমস্যা। পাশ থেকে অবাক হওয়ার ভঙ্গি নাজমুল হোসেন শান্তর। উদযাপনে ইঙ্গিত ভারত বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই ত্রুটিযুক্ত হেলমেটের দিকে। উদযাপনেই শ্রীলঙ্কার বিপক্ষে এ যেন মধুর প্রতিশোধ। একই সঙ্গে টেস্ট সিরিজের জন্যও উত্তেজনার বীজ পুঁতলেন মুশফিক।

সিরিজের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিশাদ হোসেন। বল হাতে উইকেট শিকারের পর ব্যাট হাতে এদিন ১৮ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন তিনি। সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit