বিনোদন ডেস্ক : সদ্য প্রকাশ পেল বলিউডের ক্রু সিনেমার ট্রেইলার। কারিনা কাপুর , কৃতি স্যানন এবং তাবু- এই তিন বলিউডের সুন্দরীকে প্রথমবার বড়পর্দায় একত্রে দেখা যাবে।
যথাক্রমে জেসমিন, দিব্যা রানা এবং গীতা চরিত্রে অভিনয় করেছেন তারকারা। স্বর্ণ ডাকাতি এবং চালান নিয়ে কমেডি ধরনের একটি সিনেমা ক্রু। ক্রিনে এই ৩ দুর্দান্ত অভিনেত্রীর বন্ডিং ফুটে উঠেছে। সিনেমায় দিলজিৎ দোসাঞ্ঝ, শ্বাশত চ্যাটার্জি এবং অতিথি শিল্পী হিসেবে কাপিল শর্মাসহ আরও অনেক অভিনয় শিল্পীকেও দেখা যাবে।
এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ এ কৃষ্ণাণ। প্রযোজনা করেছেন অনিল কাপুর এবং শোভা কাপুর। তার সাথে প্রযোজনায় আরও আছেন একতা কাপুর এবং রিয়া কাপুর।
গত মাসে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পায়। তারপর গতকাল (১৭ মার্চ, ২০২৪)-এর প্রথম ট্রেইলার প্রকাশ করা হলো। ফার্স্টলুক প্রকাশ পাওয়ার পর থেকেই ট্রেইলারের জন্য অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। ট্রেইলার দেখেই রহস্যের গন্ধ পেয়েছে ভক্তরা।
কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/বিকাল ৪:১২