বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

আরেকটি বড় ধাক্কা ঢাকার পুঁজিবাজারে, ৩ শতাধিক কোম্পানির শেয়ারের দরপতন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৮ মার্চ) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সোমবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ৩৩০টি কোম্পানির, বেড়েছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
 
ডিএসইতে সোমবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৯ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯৮ দশমিক ২৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৪২ দশমিক ৬২ পয়েন্ট ও ১ হাজার ২৮৬ দশমিক ২৪ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৭ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে ছিল গোল্ডেন সন। এ ছাড়া ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন হারভেস্ট এগ্রো, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বেস্ট হোল্ডিংস, এস.এস. স্টিল, আলিফ ইন্ড্রাস্ট্রিজ ও আফতাব অটোমোবাইলস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
 
এদিকে, সিএসইতেও সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯৬ লাখ টাকা।
 
সিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারদর।
 
অন্যদিকে সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ২৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৯২৯ দশমিক ১২ পয়েন্টে ও ১০ হাজার ১৬৫ দশমিক ৪১ পয়েন্টে।
আর ৯৫ দশমিক ৮৭ পয়েন্ট ও ৯ দশমিক ৭২ পয়েন্ট কমেছে সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচকের মান। সূচক দুটি যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ৭১৬ দশমিক ০৫ পয়েন্টে ও ১ হাজার ২০০ দশমিক ২৫ পয়েন্টে। তবে সিএসআই সূচক ৮ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০ দশমিক ১২ পয়েন্টে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit