রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

হাইতি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংকটে জর্জরিত হাইতি থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। 

রবিবার ৩০ জনেরও বেশি মার্কিন নাগরিক সরকারের ভাড়া করা বিমানে করে ফ্লোরিডায় অবতরণ করেছে।

রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা জানিয়েছে। গত কয়েক সপ্তাহের দলবদ্ধ সহিংসতায় ক্যারিবিয়ান দেশটি অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।

মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, বিমানটি হাইতির বন্দর নগরী ক্যাপ হাইতিয়েন থেকে ছেড়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব নাগরকিকে নিরাপদে ক্যাপ হাইতিয়েন ত্যাগে সহায়তা করেছে।

উল্লেখ্য, সশস্ত্র গ্রুপগুলো গত কয়েক সপ্তাহ ধরে হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের অধিকাংশ এলাকা দখলে নিয়ে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে। এই প্রেক্ষিতে পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশটির রাজধানী ও এর আশেপাশে মাসখানেক ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া চলছে রাত্রিকালীন কারফিউ।

এদিকে, জাতিসংঘের এক রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, হাইতিতে মৌলিক সরবরাহ প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ তাদের কূটনীতিকদের হাইতি থেকে সরিয়ে নিয়েছে।

জাতিসংঘও তাদের অপক্ষোকৃত কম দরকারি স্টাফদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে, সোমবার প্রবল চাপের মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হ্যানরি। এখন ক্ষমতা গ্রহণের জন্যে একটি অন্তর্বতীকালীন গভর্নিং কাউন্সিল গঠনের প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit