রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আজও উত্তপ্ত জবি ক্যাম্পাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় ঘটনায় আজও উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে আইন বিভাগের ব্যানারে শোক র‍্যালি ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বসে পড়েন। এ সময় অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলছে যার পরিণতি অবন্তিকার মৃত্যু, অংকণ বিশ্বাসের মৃত্যু। এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রশাসন যদি যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর রাখতো, বিচারব্যবস্থার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিতো; তাহলে আজ কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরতো না। অবন্তিকার মৃত্যুর ঘটনাসহ আগের সমস্ত ঘটনার বিচার চাই।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাই। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই। 

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit