বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার

বিশ্ববাজারে চালের দাম এক মাসে কমল ৪%

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : এশিয়ার দেশগুলোর সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমেছে চালের দাম। গত শুক্রবার চালের দাম কমে প্রতি হান্ড্রেডওয়েট হয় ১৭.৮ ডলার, যা জানুয়ারির পর থেকে সর্বনিম্ন দাম। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চ মাসে চালের ভোগ কিছুটা কমেছে। এর বিপরীতে সরবরাহ ২৫ লাখ টন বেড়ে হয়েছে ৬৯২.৬ মিলিয়ন টন।

বিশেষত পাকিস্তানের বিপুল মজুদের কারণে সরবরাহ বেড়েছে। এছাড়া ভারতের উৎপাদনও বেড়েছে। যদিও বৈশ্বিক চালের চাহিদা কিছুটা কম রয়েছে। ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে চালের দাম কমে ০.২৫ শতাংশ এবং এক সপ্তাহে কমে ৪.০১ শতাংশ।
 
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, এশিয়ার বাজারে সরবরাহ বাড়ায় গত ফেব্রুয়ারি মাসে ১.৬ শতাংশ কমেছে চালের দাম। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের সূচক ছিল ১১৭.৩ পয়েন্ট, যা জানুয়ারি মাস থেকে ০.৭ শতাংশ কম এবং এক বছর আগের একই সময়ের তুলনায় ১০.৫ শতাংশ কম। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারি মাসেও দাম কমেছে। এর ফলে টানা সপ্তম মাস কমল আবশ্যকীয় খাদ্যপণ্যের দাম।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit