শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ডিপিএলেও ব্যর্থ লিটন, রাস্তা হলো আরো কঠিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। সেই ম্যাচের আগে একবারের জন্য হলেও নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল লিটনের কাছে। কিন্তু সেখানে সফল হতে পারলেন না ডানহাতি এই ব্যাটসম্যান। 

বর্তমানে ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল চলছে। জাতীয় দলে থাকার কারণে এই টুর্নামেন্টে খেলা হয়নি লিটনের। বাদ পড়ার পরে তিনি আবাহনীর জার্সিতে নেমে পড়েন নিজেকে প্রমাণের জন্য। রোববার (১৭ মার্চ) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন লিটন।

শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম শেখ ও সাব্বির হোসেন। ১১ বলে ১৫ রান করে সাব্বির আউট হলে উইকেটে আসেন লিটন। শুরু থেকেই নড়বড়ে খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে মাত্র ৫ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। 

ডিপিএলেও যেন লিটন ফিরিয়ে আনেন জাতীয় দলের ব্যর্থতা। এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারলে টেস্ট সিরিজে ফেরার সুযোগ ছিল তার সামনে। কিন্তু এখন সেই রাস্তাও যেন কঠিন হয়ে গেল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit