স্পোর্টস ডেস্ক : রোববার (১৭ মার্চ) এক বিবৃতি দিয়ে মদুশাঙ্কার দেশে ফেরত যাওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। দেশে ফিরে রিহ্যাবিলিটেশন শুরু করবেন তিনি। যে কারণে সিরিজের বাকি অংশে তাকে দেখা যাবে না। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ পায়ের চোটে পড়েছিলেন মদুশাঙ্কা। যে কারণে ওভারের মাঝেই মাঠ ছাড়তে হয় তাকে। পরে এমআরআই স্ক্যান করে জানা যায়, হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন তিনি। ওই ম্যাচে ৬.৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন মদুশাঙ্কা। আগের ম্যাচে ৪৪ রানের বিনিময়ে নিয়েছিলেন সমানসংখ্যক উইকেট।
কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/দুপুর ১২:০০